1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

মুক্তির অনুমতি পেল সত্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ১৪৭ Time View

বিনা কর্তনে সেন্সের বোর্ডের ছাড়পত্র পেয়েছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত চলচ্চিত্র ‘সত্তা’। এটি পরিচালকের প্রথম ছবি। এতে প্রথমবারের মতো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের সঙ্গে অভিনয় করেছেন দেশের সুপারস্টার শাকিব খান।

এর আগে অনেক কাঠখড় পুড়িয়ে শেষ হয় ছবিটির শুটিং। শাকিবের শিডিউলজনিত সমস্যায় কয়েক মাস আটকে ছিলো এই ছবির দৃশ্যধারণের কাজ। তবে সব ব্যস্ততার ফাঁক গলেই ছবিটির শুটিংয়ে অংশ নেন শাকিব। এরপর থেকেই চলছে ‌‘সত্তা’র মুক্তির প্রতিক্ষা।

শোনা যাচ্ছিল যে আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে শাকিব-পাওলির ‘সত্তা’ ছবিটি। তবে ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে না বলেই জানালেন পরিচালক কল্লোল। তিনি বলেন, ‘চেষ্টা করছি শিগগিরই ছবিটি হলে আনতে। দর্শকদের সঙ্গে সঙ্গে আমি নিজেও ছবিটির মুক্তির জন্য আর অপেক্ষা করতে পারছি না। এবার সেন্সর ছাড়পত্র পেয়ে অনেকটা নির্ভার লাগছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেব ছবি মুক্তির তারিখ জানিয়ে।’

শাকিবের ভিন্ন লুক আর কলকাতার অভিনেত্রী পাওলির সঙ্গে প্রথমবার তার অভিনয় দেখতে অপেক্ষায় দুই বাংলার দর্শক। পাশাপাশি ছবির গানগুলোও এরইমধ্যে বেশা সাড়া ফেলেছে।

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘সত্তা’। ছবির সব কয়টি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ