1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

ই-ফাইলিং চালু হচ্ছে কারা অধিদফতরে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ৯১ Time View

ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগছে কারা অধিদফতরে। চালু হচ্ছে ই-ফাইলিং। ফলে শিগগিরই বন্ধ হচ্ছে প্রচলিত কাগজের ফাইল চালাচালি। অদূর ভবিষ্যতে দেশের সব কারাগার ই-ফাইলিংয়ের আওতায় আনার চিন্তাভাবনাও রয়েছে সরকারের।  সংশিষ্টরা বলছেন- এতে করে সময় কম লাগবে ও কাজে গতিশীলতা আসবে।

কারা অধিদফতর সূত্রে জানা গেছে- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু ওয়াই প্রকল্পে ইতোমধ্যেই কারা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের ই-ফাইলিং পদ্ধতিতে ফাইল সংরক্ষণসহ সংশ্লিষ্ট সব বিষয়ে প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষ হলে আপাতত প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে ই-ফাইলিং পদ্ধতিতে কাজ শুরু করবে কারা অধিদফতর। পরবর্তীতে দেশের সব কারাগারে ডিজিটালাইজড ই-ফাইলিং শুরু হবে।

অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জাগো নিউজের সঙ্গে আলাপকালে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু ওয়াই প্রকল্পের আওতায় গত ডিসেম্বর মাসে কারা অধিদফতরের দুজন কর্মকর্তা ই-ফাইলিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তারাই এখন কারা অধিদফতরে ই-ফাইলিং কীভাবে কার্যকরভাবে চালু করা যায় তা পরীক্ষামূলকভাবে যাচাই-বাছাই করছেন। এ পদ্ধতিতে কাজে সুফলও পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জানা গেছে- বর্তমানে কারা অধিদফতরের সদর দফতরে প্রথম শ্রেণির পাঁচজন (নিয়মিত), চারজন  (প্রেষণে) ও  চারজন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাসহ মোট ১৩ জন কর্মকর্তা রয়েছেন। এ ১৩ কর্মকর্তা ছাড়া আরও ১৫ জন অফিস স্টাফকে ই-ফাইলিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

ই-ফাইলিং চালুর সুবিধা সম্পর্কে জানতে চাইলে আবদুল্লাহ আল মামুন তার সামনে স্তুপকৃত কাগজের ফাইল দেখিয়ে বলেন, ‘ই-ফাইলিং চালু হলে কাগজপত্র নিয়ে দৌড়-ঝাপ করতে হবে না। কম্পিউটারে ক্লিক করে মুহূর্তেই যে কোনো বিষয়ে তাৎক্ষণিক মতামত ও  সিদ্ধান্ত প্রদান করা যাবে। এতে সময় কম লাগবে ও কাজে গতিশীলতা আসবে। অদূর ভবিষ্যতে দেশের সব কারাগার ই-ফাইলিংয়ের আওতায় আনার চিন্তাভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ