1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

সৌদি রণতরীতে হুথিদের হামলায় ২ ক্রু নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ১৩১ Time View

সৌদির একটি রণতরীতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় দুই ক্রু নিহত হয়েছেন। সোমবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে তিনটি নৌকায় করে সৌদি রণতরী লক্ষ্য করে এই হামলা চালিয়েছে হুথিরা। ওই হামলায় আরো তিনজন আহত হয়েছে। খবর রয়টার্সের।

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি জোটের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমাঞ্চলীয় হোদেইদা বন্দরে টহলরত একটি রণতরীতে তিনটি নৌকা নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

একটি নৌকার সঙ্গে রণতরীর পেছন দিকে সংঘর্ষ হলে এতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে রণতরীর দুই ক্রু নিহত হন। তবে বিবৃতিতে নিহত ক্রুদের পরিচয় জানানো হয়নি।

ইরান সমর্থিত হুথি সংগঠন ওই হামলার দায় স্বীকার করেছে। গত ছয় মাসে এ নিয়ে তিনবার সৌদি রণতরীতে হামলা চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ