1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শেষের পথে ধ্যাততেরিকি ছবির শুটিং

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ১২১ Time View

ধ্যাততেরিকি ছবির নির্মাণ কাজ একেবারেই শেষের দিকে। গান বাদে বাকি সব দৃশ্যধারণ গতকাল রোববার শেষ হয়েছে।

জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন ছবির নায়ক আরিফিন শুভ। তিনি বলেন, ‘পূবাইলে টানা একমাস শুটিংয়ের মাধ্যমে ‘ধ্যাততেরিকি’র নির্মাণ শেষের দিকে পৌঁছেছে।’

শুভ বলেন, ‘বাকি আছে কয়েকটি গানের শুটিং। এছাড়া সব দৃশ্যের শুট শেষ। গানের শুটিংও আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে। তার জন্য দেশের বাইরে যাবো।’

এই ছবিতে শুভ’র নায়িকা নুসরাত ফারিয়া। এটি এই জুটির দ্বিতীয় ছবি। এতে আরো অভিনয় করছেন রোশান ও জাজের নতুন নায়িকা ফারিন। চমক হিসেবে আছেন কলকাতার রজতাভ দত্ত, শুভাশিস, বিশ্বনাথ বসুসহ আরো অনেকেই।

রোমান্টিক-কমেডি ঘরানার ‘ধ্যাততেরিকি’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ