1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

ফেব্রুয়ারিতে ঢাকায় দুই আন্তর্জাতিক মেলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ১৪৪ Time View

রাজনীতি ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং, প্যাকেজিং ও মুদ্রণ শিল্প মেলা (আইপিএফ) এবং বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য কারিগরি ও বেকারি শিল্প মেলার আয়োজন করা হয়ছে। আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ দুটি মেলা।

এ তথ্য জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিপিজিএমইএ)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২তম বছরের মতো আয়োজিত এ দুটি মেলায় চার শতাধিক পণ্য প্রদর্শন করা হবে।

বিপিজিএমইএ, তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি ও ইয়ার্কস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথভাবে মেলার আয়োজন করছে।

আয়োজকরা জানান- বাংলাদেশ ছাড়াও ১৪ দেশ এতে অংশ নিচ্ছে। চীন, হংকং, ভারত, ইতালি, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও ভিয়েতনামের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় তাদের সর্বশেষ পণ্য ও প্রযুক্তি তুলে ধরবে। পাশাপাশি দেশি শিল্প প্রস্তুতকারকদের জন্য উন্নত মেশিন ও উপকরণের সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ