1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২০ অক্টোবর সরকারি সফরে আগামীকাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৩ অক্টোবর ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন : ইশরাক হোসেন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওমান উপকূলে মাইনে আঘাতের পর তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের পরিচালনা পর্ষদ ব্যাংকের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করবে না, এটাই সুশাসন: আরিফুর রহমান সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি বিটিএমএর মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার দর্শনীয় চার গোলের ম্যাচে জয়ের চেয়েও বড় যে প্রাপ্তি মরিনিয়োর

কোয়ালকমের বিরুদ্ধে অ্যাপলের আরও দুটি মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭
  • ২০৪ Time View

এবার চীনে মোবাইল চিপ নির্মাতা কোয়ালকমের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

বেইজিং ইন্টেলেকচুয়াল প্রোপার্টি কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে দায়ের করা মামলায় কোয়ালকমের কাছে এক বিলিয়ন ইউয়ান বা ১৪৫ দশমিক ৩২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছে অ্যাপল।

মামলায় অভিযোগ করা হয় কোয়ালকম চিপশিল্পে আধিপত্য প্রতিষ্ঠায় অপেশাদার পদক্ষেপ গ্রহণ করছে। এ ছাড়াও লাইসেন্স অনুযায়ী ‘অপরিহার্য পেটেন্ট’ বিস্তৃতভাবে ও সহজে দেয়ার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে একই আদালতে দ্বিতীয় আরেকটি মামলা দায়ের করেছে অ্যাপল।

কোয়ালকমের বিরুদ্ধে প্রথম মামলা ছিল ২০ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে। মামলায় অ্যাপল জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ফেডারেল ট্রেড কমিশনে (এফটিসি) কোয়ালকমের বিরোধী প্রতিযোগিতামূলক নীতি চর্চার অভিযোগের তদন্তে সহায়তা করায় কোয়ালকম করপোরেট প্রতিশোধ নিচ্ছে।

এছাড়া অ্যাপল ইঙ্গিত দিয়েছে- তাদের যে কোনো উদ্ভাবনে কোনো নতুন বৈশিষ্ট্য সংযোজন বাবদ কোয়ালকম রয়্যালিটি নিচ্ছে। যা অনৈতিক। এ ছাড়া আইফোনের পেটেন্টে অন্যদের চেয়ে পাঁচ গুণ অর্থ নিয়েছে।

অ্যাপল এবং স্যামসাং ইলেক্ট্রনিক করপোরেশন লিমিটেড উভয়েরই মূল `মডেম` চিপ সরবারহকারী কোয়ালকম, যা ফোনকে তারবিহীন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করে। কোয়ালকমের সঙ্গে অ্যাপলের এই অংশীদারিত্ব ২০১১ থেকে। এর আগে কোয়ালকম জানিয়েছিল, মামলার কারণে চিপ সরবরাহে কোনো ব্যত্যয় ঘটবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ