1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

অপেক্ষায় পূর্ণিমা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭
  • ১০৫ Time View

চলচ্চিত্রে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে ভালো গল্প ও চিত্রনাট্য পাচ্ছেন না তিনি। তার মতে, বর্তমানে চলচ্চিত্রে মানসম্পন্ন গল্পের সংকট রয়েছে। কাহিনীকারদের এ বিষয়ে আরো সচেতন হতে হবে। পূর্ণিমা জানান, মানসম্পন্ন চিত্রনাট্য পেলেই তিনি আবারো চলচ্চিত্রে ফিরবেন।

চলচ্চিত্র সংশ্লিষ্ঠ বিভিন্ন ক্ষেত্রে পূর্ণিমাকে দেখা গেলেও নতুন চলচ্চিত্রে একেবারেই দেখা যাচ্ছে। এর কারণ কী? পূর্ণিমা বলেন, ‘‘এ কথা ঠিক, ভক্তরা আমাকে অনেক দিন কোনো ছবিতে দেখছেনা। তাই বলে কখনও দেখবেন না, বিষয়টি এমন নয়। তা ছাড়া আমি এখন ঘোষণাও দেইনি, চলচ্চিত্রে আর অভিনয় করব না।’’

তিনি বলেন, ‘অপেক্ষায় আছি ভালো গল্প ও চরিত্রের। কারণ গৎবাঁধা ছবিতে আর অভিনয় করতে চাই না। ভালো গল্প ও চরিত্র পেলেই আবার ক্যামেরার সামনে দাঁড়াব। ভালো গল্প ও চরিত্রের জন্য যদি আরও কিছুদিন অপেক্ষা করতে হয়, তাতেও আপত্তি নেই।’’

বর্তমানে নাটক-বিজ্ঞাপনে সমানতালে কাজ করছেন পূর্ণিমা। এছাড়া আগামীতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্য্যকারি সদস্য পদে নির্বাচনে লড়বেন তিনি।

চিত্রনায়িকা পূর্ণিমা অভিনীত শেষ ‘লোভে পাপ পাপে মৃত্যু’ শিরোনামের ছবিটি মুক্তি পায় ২০১২ সালে। তারপর থেকে রূপালী পরিসরে অনুপস্থিত দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ