1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে খেলার মাঠ তৈরি: বাবুপুর গ্রাম হতে পারে রোলমডেল বোর্ডে ফল বিপর্যয়ের মাঝেও আলো ছড়াল রাজশাহী কলেজ এনসিএলে দ্বিতীয় দিন শেষে ১০৯ রানে পিছিয়ে রংপুর রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি

কৈলাশ চন্দ্র রায়ের লাঞ্ছনাকারীর শাস্তির দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭
  • ১৭৭ Time View

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৈলাশ চন্দ্র রায়কে লাঞ্ছনাকারীর শাস্তির দাবি করা হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বেশ কিছুদিন আগে গঠনকৃত অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য কামরুল হাসান লিটুকে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়। এর প্রতিবাদ করায় শিক্ষক কৈলাশ চন্দ্র রায়ের ওপরে হামলা করে কামরুল হাসান লিটু। ২৬ জানুয়ারি শিক্ষক কৈলাশ চন্দ্র রায়ের করা মামলায় কামরুল হাসান লিটুকে গ্রেফতার করে পুলিশ।

বক্তারা আরো বলেন, এই ঘটনার সঙ্গে লিটুসহ আরো যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতাকে অবৈধভাবে ব্যবহার করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করে শত শত শিক্ষার্থীর জীবন যারা হুমকির মধ্যে ঠেলে দিয়েছে তদন্তের মাধ্যমে তাদের শাস্তি দাবি করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ