1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

রাজধানীসহ কয়েক স্থানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০১১
  • ২১২ Time View

রাজধানীসহ দেশের কয়েক স্থানে সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

ঢাকা থেকে ৪৬৮ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। এর গভীরতা ১২১ কিলোমিটার। ভারতের মনিপুর রাজ্যের রাজধানীর ইম্ফল থেকে এর দূরত্ব ছিল ১৩০ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার ছিল বলে জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ফোরকাস্টিং কর্মকর্তা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বাংলানিউজের সুনামগঞ্জ প্রতিনিধি শাজাহান চৌধুরীও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেন।

বাংলানিউজের সিলেট ব্যুরোর স্টাফ করেসপন্ডেন্ট সাব্বির আহমেদ জানান, সিলেটে সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সাইদ আহমেদ চৌধুরী জানান, সোমবার সকাল ৯টা ১৫ মিনিট ৪১ সেকেন্ডে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ