1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি

রাশিয়ার বিষয়ে অপেক্ষা করতে বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭
  • ৬৪ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক চান, কিন্তু রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন কি না, তা বলতে পারছেন না।

শনিবার দুই দেশের নেতা প্রথমবারের মতো টেলিফোনে আলাপ করেন। সেখানে পারস্পরিক সম্পর্ক আর জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

ট্রাম্প বলছেন, ‘রাশিয়ার উপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলার মতো সময় এখনো আসেনি। সামনে কী ঘটবে, তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা সব দেশের সঙ্গেই চমৎকার সম্পর্ক চাই, যদিও সেটা সম্ভব হবে না, হয়তো অনেক দেশের সঙ্গেই সেটা শেষ পর্যন্ত সম্ভব হবে না।’

তারআগে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী টেরেসা মের সঙ্গে যেমন ভালো সম্পর্ক রয়েছে, রাশিয়া, চীন এবং অন্য দেশগুলোর সঙ্গেও যদি তেমন সম্পর্ক হয়, তা খুবই ভালো হবে। যুক্তরাজ্যের সঙ্গে তাদের যে গভীর সম্পর্ক রয়েছে, তা অব্যাহত থাকবে।’

অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে চরম কড়াকড়ি আরোপ করে শুক্রবার একটি নির্বাহী আদেশে সাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসলামপন্থী উগ্র সন্ত্রাসীদের প্রতিহত করতেই এই আইন বলে হোয়াইট হাউস দাবি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ