1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি

ই-সিগারেটের কারণে বাড়ছে ধূমপানের নেশা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭
  • ৯৯ Time View

ধূমপানের ক্ষতি এড়ানোর উপায় হিসেবে ই-সিগারেটের বাজারজাত শুরু করেছিলেন বিভিন্ন কোম্পানি। বিশেষজ্ঞরা বলেছিলেন, ই-সিগারেটে শারীরিক ক্ষতি কম হবে, ধূমপায়ীও কমে যাবে। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে ই-সিগারেট চালুর পর থেকে ধূমপায়ীর সংখ্যা কমছে না বরং বাড়ছে।

সান ফ্রান্সিস্কোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (ইউসিএসএফ) একদল গবেষকের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষকদের তথ্য মতে, ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ধূমপানের যা হার ছিল, ২০১৪ সালে সাধারণ ধূমপায়ী ও ই-সিগারেটের নেশায় আসক্তের সংখ্যা বে়ড়ে গেছে।

গবেষকরা বলছেন, যারা হয়তো তামাকের নেশায় আসক্ত ছিলেন না বা আসক্ত হয়ে পড়ার সম্ভাবনাও বিশেষ ছিল না, ই-সিগারেট আসার পর তারাও আসক্ত হয়ে প়ড়ছেন।

ইউসিএসএফ সেন্টার ফর টোব্যাকো কন্ট্রোল রিসার্চ অ্যান্ড এডুকেশনের গবেষক লরেন দুতরা বলেন, ই-সিগারেট আসার পর ধূমপানের হার কমে যাওয়ার কোনও প্রমাণ আমাদের হাতে নেই। অনেক ধূমপায়ী যুবক-যুবতী যেমন সিগারেট ছেড়ে ই-সিগারেট ধরেছেন, তেমনই অনেকে নতুন করে ই-সিগারেটের নেশায় আসক্ত হয়েছেন যারা আগে ধূমপান করতেন না। ফলে সামগ্রিক ভাবে ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। আর যুবসমাজে সাধারণ ধূমপানের হার যতটা কমেছে তা মূলত টোব্যাকো কন্ট্রোল এফর্টসের ফল, ই-সিগারেটের নয়।

২০০৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত ১৪০,০০০ জন মিডল ও হাইস্কুল শিক্ষার্থীকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’স ন্যাশনাল ইউথ টোব্যাটো সার্ভে।

সমীক্ষার রিপোর্ট বলছে, এই এক দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের যুব সমাজে ধূমপানের প্রবণতা কমেছে। কিন্তু ই-সিগারেট বাজারে আসার পর (২০০৭-২০০৯) এই প্রবণতা কমার হারে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। ই-সিগারেট ধূমপায়ীদের মানসিকতাও পরীক্ষা করেন গবেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ