1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

`ছুটির সময়েও নজরদারিতে থাকবে ক্রিকেটাররা`

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭
  • ১০৭ Time View

রুবেল হোসেন, শাহাদাত রাজিব এবং সবশেষ আরাফাত সানি। ক্রিকেটারদের ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে বারবার দেশ ও দেশের বাইরে ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের ক্রিকেটের। আর বরাবরই শৃঙ্খলার বিষয়ে কঠোর বিসিবি, এবার আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়ে দিয়েছেন অনুশীলন ক্যাম্প থেকে শুরু করে ক্রিকেটাররা যখন ছুটিতে থাকবেন তখনও তাদের কড়া নজরদারীতে রাখা হবে।

ক্রিকেটার রুবেল হোসেন গত বিশ্বকাপের আগে গ্রেফতার হয়েছিলেন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার দায়ে। মামলা করেছিলেন এক উঠতি নায়িকা। তখনও সারা ক্রিকেট বিশ্বে ছিঃ ছিঃ পড়ে গিয়েছিল। রুবেলের ঘটনার রেশ কাটতে না কাটতেই গৃহকর্মী নির্যাতনের অভিযোগে পুলিশি হাতকড়া পরলো ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের হাতে। অবশেষে আরেক নারীর করা মামলায় হাতকড়া পরলো আরাফাত সানির হাতে।

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, `আমরা বাড়াতে বাড়াতে অনেক টাকা পর্যন্ত জরিমানা করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এতেও কাজ হচ্ছে না, আমাদের আরো কঠোর হতে হবে। অবশ্যই নিষিদ্ধ হবে। এই ধরণের খেলোয়াড়দের নিষিদ্ধ না হওয়ার কোন কারণ নেই, তবে প্রমাণ সাপেক্ষে। যদি অভিযোগ প্রমাণিত হয়, এই ধরণের ক্রিকেটারদের দলে থাকার কোন সুযোগ নাই।`

তিনি আরও বলেন, `এখন থেকে অনুশীলন ক্যাম্প থেকে শুরু করে ক্রিকেটাররা যখন ছুটিতে থাকবেন তখনও তাদের কড়া নজরদারিতে রাখা হবে।`

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ