1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ইউপি সদস্য হত্যার মূলহোতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭
  • ৯০ Time View

সিরাজগঞ্জের বেলকুচি থানার ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম (৩০) হত্যার মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১ সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাতে সাভারের জিরানী বাজার এলাকা থেকে মনির ইসলাম ওরফে ধলা মনিরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ এর লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ তথ্য নিশ্চিত করে জানান, মনির হত্যায় তিনজন অংশ নেয়। তার মধ্যে ধলা মনির হলো মূলহোতা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

উলে­খ্য, গত বছরের ৭ অক্টোবর (শুক্রবার রাতে) সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চল চক বয়রা এলাকায় বেলকুচি ইউপি সদস্য মনিরুল ইসলাম হত্যার শিকার হন। দুর্বৃত্তরা তাকে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যা করে। এসময় মনিরুলের সঙ্গে থাকা তার ভাগ্নে রাসেলকে (২৫) লক্ষ্য করেও গুলি করে দুর্বৃত্তরা।

নিহত মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বয়রা মাছুম গ্রামের আজিজল হকের ছেলে ও রাজাপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ