1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

হিল্লোলের সঙ্গে আইরিনের বাসরযাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ১৬৯ Time View

জনপ্রিয় অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে প্রথমবার একটি নাটকে জুটিবেঁধে অভিনয় করলেন মডেল-অভিনেত্রী আইরিন আফরোজ। নাটকটির নাম ‘বাসরযাত্রা’।

এটি রচনা করেছেন সাধনা আহমেদ এবং পরিচালনা করেছনে প্রবীর দত্ত।

নাটকটি প্রসঙ্গে আইরিন বলেন, ‘‘বাসরযাত্রা’ নাটকটের গল্পটি একেবারেই রোমান্টিক। এককথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।’’

আইরিনের ভাষায়, ‘নাটকের গল্পে দেখা যাবে আমাদের দু’জনে বিয়ে। কথা হয় ঐতিহ্য ধরে রাখতে পালকীতে চড়ে হিল্লোল ভাই আমাকে বিয়ে করতে আসবেন, কিন্তু দেখা যায় তিনি রিক্সায় আসেন। এরপর গল্পের শেষটা করুণ।’’

আইরিন আরো বলেন, ‘হিল্লোল ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজ করলাম। উনি খুব চমৎকার একজন মানুষ এবং ভালো অভিনেতা। আশা করছি আমাদের এই জুটির প্রথম কাজটি সবার কাছে ভালো লাগবে।’’

‘বাসরযাত্রা’ নাটকটি বিটিভিতে আগামী ২৮ জানুয়ারি শনিবার প্রচার হওয়ার কথা রয়েছে। আর এই নাটকের মাধ্যমে আইরিন বিটিভি’র তালিকাভুক্ত শিল্পী হিসেবে অন্তভুর্ক হয়েছেন বলে জানিয়েছেন।

গেল সপ্তাহে পূবাইলে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়। ‘বাসরযাত্রা’ নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিমি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ