1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

হরিপুরে নসিমন উল্টে দুই ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ১৪৩ Time View

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নসিমন উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৫ জন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হরিপুর উপজেলার মশাল ডাঙ্গী এলাকায় ইদ্রিস (৭০) ও উখাই চন্ডী গ্রামের বাবলু (৪৫)। আহত হয়েছেন, নসিমনের ড্রাইভার এনামুল, এরফান, পিয়ারুল, ইউসুফ ও মজিবর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলা থেকে একটি গরু বোঝাই নসিমন আমগাঁও জাবন ইট ভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নসিমন উল্টে ঘটনাস্থলে দুই গরু ব্যবসায়ী নিহত হন। আহত হন আরো ৫ জন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে ড্রাইভার এনামুল ও এরফানের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঠাকুরগাঁও হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহিদুর দুর্ঘটনায় হতাহতের খবরটি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ