1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

ইএফটিতে বেতন পেলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ এপ্রিল, ২০১২
  • ১৬৬ Time View

ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে মার্চ মাসের বেতন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দপ্তরের কর্মকর্তারা।

এ পদ্ধতিতে চেক গ্রহণ ও জমা নয়, সরাসরি বেতনের টাকা জমা হয়েছে তাদের ব্যাংক হিসাবে।

এত দিন হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তরের ইস্যু করা চেকের মাধ্যমে সরকারি বেতন/ভাতাদি পরিশোধ করা হত।

সরকারের অন্যান্য মন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও তাদের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে পেয়েছেন বলে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি চালু হওয়ার পর প্রথম দিকে রেমিটেন্সের অর্থ বিতরণ, ব্যাংকসহ বিভিন্ন কোম্পানির লভ্যাংশ প্রদান এবং স্থানীয় অর্থ স্থানান্তরের মধ্যে এর ব্যবহার সীমাবদ্ধ ছিল।

ইএফটির মাধ্যমে লেনদেন দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় ক্রমান্বয়ে তা জনপ্রিয় হয়ে উঠেছে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের বেতনও ক্রমান্বয়ে চেকের পরিবর্তে ইএফটিতে পরিশোধের উদ্যোগ সরকার ও বাংলাদেশ ব্যাংক নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ