1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শেয়ারবাজারে সূচকের বড় লাফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭
  • ২২৬ Time View

সপ্তাহরে প্রথম কর্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৬৮ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ২১৯ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা য়ায়, ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে যায়। তবে বেলা ১১টার কিছুটা নিম্নমুখী হয়ে পড়ে সূচক। সাড়ে ১১টায় ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে যায়।

অবশ্য এর পরেই আবার ঘুরে দাঁড়ায় মূল্য সূচক। দুপুর ১২টায় ডিএসইএক্স আগের দিনের তুলনায় বড়ে ৩০ পয়েন্ট। এরপর সূচকের টানা ঊর্ধ্বমুখী ভাব অব্যহত থাকায় দিন শেষে ডিএসইএক্স লেনদেন আগের দিনের তুলনায় ৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্য সূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৬৮ কোটি ৩৮ লাখ টাকা। যা আগের কার্যদিবসের তুলনায় ২৫৯ কোটি ৬৪ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ২২৪টির দাম বেড়েছে। অপরদিকে ৭৮টির দাম কমেছে এবং ২৬টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের শেয়ার। এদিন কোম্পানির ৬৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৫৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

লেনদেনে এরপর রয়েছে, আর এ কে সিরামিক, ইফাদ অটোস, সিটি ব্যাংক, ইউনিক হোটেল, কেয়া কসমেটিকস, সাইফ পাওয়ার এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ২১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫০৬ পয়েন্টে। এদিন সিএসইতে ১০০ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৬৮টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ