1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ট্রেনে বাড়ি ফিরলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ১১২ Time View

বারাক ওবামার সঙ্গে জোট বেঁধে দীর্ঘ আট বছর হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করেছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রটির দ্বিতীয় প্রধান ক্ষমতাধর ব্যক্তির পদে। কয়েক ঘণ্টা আগেই সেই দায়িত্ব আর সেই ক্ষমতা ন্যস্ত করে দিয়েছেন আরেকজনের হাতে। এরপর তিনি আগের যে রেলওয়ে অ্যাডভোকেট ছিলেন, সেই রেলওয়ে অ্যাডভোকেট হয়ে গেলেন।

তিনি যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথানুষ্ঠানে সপরিবারে যোগ দেওয়ার পর ভদ্র, সহজ-সরল ভাবমূর্তির এ নেতা বাড়ি ফিরেছেন ট্রেনে। ওয়াশিংটন ডিসি থেকে আকাশপথে ১৩১ কিলোমিটার দূরত্বের রাজ্য ডেলাওয়ারে বাইডেন ফিরেছেন শপথানুষ্ঠান শেষেই। তার এই খবরটি প্রচার করছে স্থানীয় সংবাদমাধ্যম।

ট্রেনে চেপে বসার আগে বাইডেন সংবাদমাধ্যমকে বলেন, এভাবেই আমি বাড়ি ফিরতে চেয়েছিলাম, যেভাবে আমি এসেছি। তবে শিগগির বাইডেন ওয়াশিংটনে ফিরবেন। এবার একটি বাড়ি কিনবেন স্ত্রী জিলের অধ্যাপনার প্রতিষ্ঠানের পাশে, যেন তিনি সেখানে সহজে যাতায়াত করে দায়িত্বপালন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ