1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে ফেদেরার-মারে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ১০৭ Time View

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে পৌঁছেছেন সুইস তারকা রোজার ফেদেরার।সেই সঙ্গে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।

চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচের বিরুদ্ধে যেমনটা অনুমান করা হয়েছিল, তেমন কোনো পরীক্ষায় শুক্রবার মুখোমুখি হতে হয়নি ১৭ বার গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরারকে। বার্ডিচ ৬-২, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে যান সুইস এ কিংবদন্তী। চতুর্থ রাউন্ডে ৩৫ বছর বয়সী ফেদেরার লড়বেন জাপানের কেই নিশিকোরির সঙ্গে।

আপরদিকে তৃতীয় রাউন্ডে গতকাল ব্রিটিশ তারকা মারে জায়ান্ট কিলারখ্যাত স্যাম কুরিকে ৬-৪, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন। একাধিকবার ফাইনাল খেললেও মারে কখনও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিততে পারেননি। মারে পরের ম্যাচে খেলবেন জার্মানির মিচা জেভেরেভের বিপক্ষে।

এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পা রেখেছেন স্টান ওয়ারিঙ্কাও। গতকাল তিনি চার সেটের ম্যাচে হারিয়েছেন ভিক্টোর ট্ররিচিককে। চতুর্থ রাউন্ডে পা রেখেছেন জো উইলফ্রেড সোঙ্গাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ