1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি বিশ্ব গণতন্ত্র দিবস: ক্ষমতা ছাড়তে না চাওয়ার রাজনীতি লোডশেডিংয়ে বদলে যায় জীবন, বিদ্যুৎ সংকট নিয়ে আলোচিত যেসব সিনেমা হালাল পণ্যের রপ্তানি বাড়াতে হালাল ডেভেলপমেন্ট অথরিটি গঠনের প্রস্তাব পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী | জাতীয় সংবাদ ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ: ডা. জাহেদ ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

সেন্সরে আটকে গেল ভয়ংকর সুন্দর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭
  • ২৯৯ Time View

সেন্সরে আটকে গেল অনিমেষ আইচের চলচ্চিত্র ‌‘ভয়ংকর সুন্দর’। গেল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ছবিটি মুক্তির অনুমতি পেতে সেন্সরে জমা দেয়া হয়েছিলো।

সেই লক্ষে ছবিটি প্রদর্শিতও হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। ছবির গল্প ও নির্মাণে মুগ্ধ হয়েছে সেন্সর বোর্ডের সদস্যরা। তবে কিছু কাগজ পত্রের ঝামেলা রয়েছে বলে ছবিটি আটকে দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন।

তিনি বলেন, ‘ছবির গল্প বা দৃশ্যে কোনো আপত্তি নেই বোর্ডের। তবে ছবিটি নির্মাণ সংক্রান্ত নথিপত্রে কিছু সমস্যা রয়েছে। একজন বিদেশি অভিনেতা এই ছবিতে অভিনয় করেছেন। সেই সংক্রান্তও কিছু ঝামেলা আছে। এইসব কাগজ ঠিক করে জমা দিতে বলা হয়েছে ছবির নির্মাতাকে। সেগুলো হাতে এলেই হলে মুক্তির অনুমতি পাবে ‘ভয়ংকর সুন্দর’।

থ্রিলারধর্মী ‘ভয়ংকর সুন্দর’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও দেশের ছোটপর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কিছুদিন আগে ছবির একটি টিজার প্রকাশ পায়। স্বল্প পরিসরের এই ভিডিওটি ইঙ্গিত দেয় ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি মুক্তির পর বাজিমাৎ করবে!

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে চলচ্চিত্রটিতে চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। এতে ভাবনা ও পরমব্রত ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালেন শুভ্র প্রমুখ।

এ স্কয়ার ফিল্ম কোম্পানির ব্যানারে নির্মিতব্য ছবিটিতে সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ