1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

শুভ জন্মদিন পেপ গার্দিওলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ১২৩ Time View

সর্বকালের অন্যতম সেরা কোচের নাম বললে প্রথমে উঠে আসবে পেপ গার্দিওলার নাম। যার নামের সাথে জড়িয়ে আছে অসংখ্য শিরোপা ও সম্মাননা। আজ এই কিংবদন্তীর ৪৬তম জন্মদিন।

খেলোয়াড় হিসেবে অধিকাংশ সময় বার্সায় কাটানো গার্দিওলা অবসর গ্রহণের পর বার্সেলোনা `বি` দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০০৮ সালের ৮ মে, বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ফ্রাংক রাইকার্ডের উত্তরসূরি হিসেবে গার্দিওলার নাম ঘোষণা করেন।

এতে করে, তিনি বার্সেলোনার মূল দলের ম্যানেজারের দায়িত্ব পেয়ে যান। ম্যানেজার হিসেবে তার প্রথম মৌসুমে (২০০৮–০৯) বার্সা ট্রেবল জয় করে। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসে কনিষ্ঠতম ম্যানেজার হিসেবে এই শিরোপা জেতার কৃতিত্ব গড়েন গার্দিওলা। পরের মৌসুমে গার্দিওলা সুপার কোপা, ইউরোপীয়ান সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে। তার সুবাদে এক বছরে ছয়টি শিরোপার সবগুলোই জেতে বার্সা। বার্সেলোনাকে মাত্র ৩ বছরে ১৪ ট্রফি জিতিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন।

২০১২ সালে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পান তিনি। এরপর বার্সেলোনার কোচের পদ থেকে অব্যাহতি নেবার পর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন গার্দিওয়ালা। দায়িত্ব নিয়ে বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগার শিরোপা জিতিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই কোচ।

বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে অব্যাহতি নেবার পর ২০১৬ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে কোচের দায়িত্ব পালন করছেন ৪৬ বছর বয়সী এই কোচ। তবে সিটিজেনদের হয়ে খুব একটা ভালো সময় কাটছে না গার্দিওলার। বর্তমানে তার দল ম্যানসিটি ইংলিশ প্রিমিয়ার লিগে ২১ ম্যাচের ১৩ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ