1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

তদন্তের মুখে কানাডার প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ১০৬ Time View

অবকাশ যাপন নিয়ে বিতর্কের মুখে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটির ফেডারেল এথিকস কমিশনার। খবর বিবিসির।

নতুন বছরের শুরুতে অবকাশ যাপনের জন্য জাস্টিন ট্রুডোর পরিবার ধনকুবের এবং আধ্যাত্মিক নেতা আগা খানের বাহামা দ্বীপপুঞ্জের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ নিয়েই যত বিতর্ক শুরু হয়েছে।

জাস্টিন ট্রুডোর অবকাশ যাপনের জন্য আগা খানের ব্যক্তিগত দ্বীপে যাওয়া দেশের স্বার্থে সংঘাত তৈরি করে কিনা সে বিষয়েই তদন্ত করা হবে।

এ বিষয়ে ট্রুডো অবশ্য বলেছেন, তিনি যে কোন প্রশ্নের উত্তর দিতে তৈরি আছেন। গত সপ্তাহের প্রাথমিক তদন্তের পর এথিকস কমিশনার জানিয়েছেন, প্রধানমন্ত্রী কোন নীতি ভঙ্গ করেছেন কিনা সে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হচ্ছে।

ট্রুডো স্বীকার করেছেন যে, তিনি আগা খানের ব্যক্তিগত হেলিকপ্টার ব্যবহার করেছেন। আগা খানের পরিবারের সঙ্গে ট্রুডো পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

আগা খান ফাউন্ডেশন কানাডায় লবিস্ট বা তদবীরকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। গত কয়েক দশকে এই ফাউন্ডেশন কানাডার লিবারেল এবং কনজারভেটিভ রাজনৈতিক দলের কাছ থেকে লবিস্ট ফি হিসেবে শত শত কোটি ডলার গ্রহণ করেছে।

কানাডার আইন অনুযায়ী সে দেশের কোন মন্ত্রী কারো কাছ থেকে কোন উপহার কিংবা বিনামূল্যে ভ্রমণ গ্রহণ করতে পারবেন না। এখনো পর্যন্ত কানাডার কোন প্রধানমন্ত্রীকে এ ধরনের নীতি ভঙ্গের জন্য দায়ীও করা হয়নি।

কিন্তু এ ধরনের অভিযোগ ট্রুডোর সম্মানের জন্য খানিকটা বিব্রতকর হতে পারে। কারণ ব্যক্তিগত আচরণ এবং সহজে জনসাধারণের সঙ্গে মেলামেশার জন্য তার বেশ সুনাম রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ