1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ১১০ Time View

সেলফি নিয়ে মাতামাতি করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশেই প্রাণহানির ঘটনা ঘটছে। এত দুর্ঘটনার পরও এ নিয়ে সচেতন হচ্ছে না কেউ। সেলফিকাণ্ডে এবার প্রাণ হারিয়েছে ভারতের রাজধানী দিল্লির দুই কিশোর।

সেলফি তুলতে রেললাইনে গিয়েছিল ওই দুই কিশোর। সেখানেই ট্রেনের ধাক্কায় প্রাণ হারাতে হয় তাদের। শনিবার দুপুরে পূর্ব দিল্লির আনন্দ বিহারে টিউশন থেকে ফিরছিলেন যশ কুমার এবং শুভম। মডেলিং নিয়ে ভীষণ আগ্রহ ছিল যশ এবং শুভমের। তারা পরিকল্পনা করেন রেললাইনে গিয়ে সেলফি তুলবেন।

দূর থেকে ট্রেন আসছে আর লাইনে দাঁড়িয়ে সেলফি তুলবেন এমনটাই চিন্তা করেছিলেন তারা। যেই ভাবা সেই কাজ। কিন্তু সেলফি তুলতে গিয়ে দু’জনে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে, কখন সামনে ট্রেন এসেছে তা বুঝতেই পারেননি। যখন বুঝলেন তখন অনেকটাই দেরি হয়ে গেছে। লাইন থেকে সরে যাওয়ারও সময় পাননি।

ট্রেনের ধাক্কায় দু’জনেই ছিটকে পড়ে লাইনের উপর। সেখানেই মৃত্যু হয় তাদের। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যশ এবং শুভমের সঙ্গে আরও পাঁচ বন্ধু ছিল। সেখানে সবাই মিলে সেলফি তোলেন। অল্প কিছু ছবি তুলেই খুশি ছিলেন বাকিরা। কিন্তু যশ আর শুভম ঠিক করেন আনন্দ বিহার রেল স্টেশনে গিয়ে সেলফি তুলবেন। এমন ইচ্ছার বশেই জীবন হারাতে হলো তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ