1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সাভারে বাসচাপায় এএসআই নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ৯৬ Time View

সাভারে দায়িত্ব পালনকালে যাত্রীবাহী বাসচাপায় আ. সবুর নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ. সবুর আমর্ড পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। তার বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ের পাথালিয়া গ্রামে।

সাভার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আ. সবুর। এসময় ঢাকাগামী দ্রুতগতির হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসচালক পালিয়েছে। তবে তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ