1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

এক হাতে ফুচকা অন্যহাতে শার্ট বিক্রি করেন তিনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭
  • ৮৫ Time View

রাজেশ দাস। ফুচকাওয়ালা ওরফে শার্টওয়ালা! ১০ বছরেরও বেশি সময় ধরে একইসঙ্গে দু’টি ব্যবসা করছেন তিনি।

ভারতের পশ্চিম বাংলা রাজ্যের পুরুলিয়া জেলার বড়বাজার এলাকার বড়তলা স্ট্রিটে দাড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি।

দুই হাতেই জাদু দেখাচ্ছেন রাজেশ। নির্ভুল দ্রুততায় চলছে ডানহাত। মশলা আর তেঁতুলের পানি ভরিয়ে ফুচকা দিচ্ছেন শালপাতার পাত্রে। আবার কখনো সরে যাচ্ছেন পাশেই। উৎসাহী ক্রেতাকে অন্যহাতে শার্ট দেখাচ্ছেন। দর কষাকষি শেষে ক্রেতার পছন্দ হলে বাম হাতেই দাম নিচ্ছেন। মুহূর্তের মধ্যেই ফিরছেন ফুচকায়!

১০ টাকায় মিলছে চারটি ধনিয়া ফুচকা। শার্টের দাম ১০০ থেকে ১৫০ টাকা। কেন লোক রাখেন না? রাজেশের জবাব, ‘লোক রাখা মানে তাকে সপ্তাহে কমপক্ষে ৫০০ টাকা দিতেই হবে। টানাটানির সংসার। সপ্তাহে ৫০০ টাকা বেরিয়ে গেলে সংসার চলবে না। তাই নিজেই দেখি।’

মা, স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে রাজেশের সংসার। দুই মেয়ে এবং এক ছেলে স্কুলে পড়ে। বিকেল হলেই ফুচকা ও শার্টের পসরা সাজিয়ে বসেন রাজেশ।

একইসঙ্গে দু’জায়গায় ভিড় হলে সামলান কীভাবে? রাজেশ বলেন, ‘সামলাতে হয়। নজর রাখতে হয়; যাতে শার্ট চুরি না হয়ে যায়। বিকেলে আমার ভাই কিছু সময় সাহায্য করেন।’

রাজেশের ভাই হৃদয় বলেন, ‘দু’টি ব্যবসা ভাই একাই চালিয়ে যাচ্ছেন। আমি শুধু কয়েক ঘণ্টার জন্য সাহায্য করি। ও (রাজেশ) যদি শার্ট বিক্রিতে ব্যস্ত থাকে তখন আমি ফুচকার দিকটা সামলাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ