1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

ফিল্মফেয়ারে সেরা আমির খান ও আলিয়া ভাট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭
  • ১৬৭ Time View

জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গত শনিবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এদিন এ অনুষ্ঠানের উপস্থাপনা করেন বলিউড সুপারস্টার সালমান খান ও প্রযোজক করন জোহর।

সবাইকে চমকে দিয়ে এবারের ফিল্ম ফেয়ারের সেরা ছবি নির্বাচিত হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া আমির খানের ‘দঙ্গল’। আর ফিল্মফেয়ারের জুরি বোর্ডের বিচারে সেরা নায়ক নির্বাচিত হন আমির খান। দঙ্গল ছবিতে দুর্দান্ত অভিনয়ই এ পুরস্কার এনে দেয় তাকে।

এছাড়াও উড়তা পাঞ্জাবে অসাধারন অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেন বলিউডের গ্ল্যামার গার্ল আলিয়া ভাট। সমালোচকদের দৃষ্টিতে সেরা ছবি নির্বাচিত হয়েছে সোনম কাপুর অভিনীত ‘নিরজা’।

এছাড়াও সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কারে যৌথভাবে বিজয়ী হয়েছেন মনোজ বাজপেয়ী ও শহিদ কাপুর। তবে পুরস্কার জিতলেও বরাবরের মতো এবারও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন আমির খান।

তারকাদের স্বতঃস্ফুর্ত পারফরমেন্স আর তারার ঝলকানিতে আনন্দ-উচ্ছ্বাসে শেষ হয় ফিল্মফেয়ারের এবারের আয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ