1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

মুশফিকের দিকে তাকিয়ে মিনহাজুল আবেদীন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭
  • ৯৪ Time View

প্রথম ইনিংসে ৫৬ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিল তারা। তবে ছন্দপতনের শুরুটা হয় ইমরুলের ইনজুরিতে। ব্যক্তিগত ২৪ রানে দ্রুত রান নিতে গিতে বাঁ পায়ের উরুতে চোট লাগে তার। মাঠে প্রাথমিক চিকিৎসায় কাজ না হলে হাসপাতালে পাঠানো হয় তাকে।

এরপর দলীয় ৫০ রানে প্রথম উইকেটের পতন হয় বাংলাদেশের। বলে লেন্থ ঠিকভাবে বুঝতে না পারায় বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম (২৫)। সান্টনারের বলে লেট কাট করতে গিয়েছিলেন তিনি। তামিমের বিদায়ের পর বেশিক্ষণ থাকতে পারেননি মাহমুদউল্লাহও (৫)। শর্ট বলে জুজু কাটাতে না পারা এ ব্যাটসম্যান আরও একবার ওয়াগনারের বলে উইকেটরক্ষক ওয়াটলিংয়ের হাতে ধরা পড়েন।

এরপর স্কোরবোর্ডে আর ৩ রান যোগ করতেই ফিরে যান টপ অর্ডারে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজ (১)। দুই রান নিতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে রানআউটে কাটা পড়লে দলের বিপদ আরও বেড়ে যায়। এরপরই দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। ফলে ৩ উইকেটে ৬৬ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। ১০ রান অপরাজিত আছেন মুমিনুল হক।

এ অবস্থায় মুশফিকের দিকে তাকিয়ে আছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ঠিক শঙ্কিত না হলেও তার চোখে মুখে খানিক চিন্তার রেখে রেখেই মিনহাজুলের ব্যাখ্যা, `দারুণ রমরমা সময় কাটছিল। আমরা নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিরুদ্ধে ৫৬ রানের লিডও পেয়ে গিয়েছিলাম। আশা করেছিলাম, শেষ দিনটা আমরা খেলবো একদম চিন্তা ও চাপমুক্ত অবস্থায়। কোনই টেনশন থাকবে না। আমাদের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসেও একদম টেনশনমুক্ত হয়ে ফ্রি ব্যাটিং করবে। কিন্তু দূর্ভাগ্য। তা আর হলো না। ইমরুল কায়েসের ইনজুরি আর মেহেদী হাসান মিরাজের রান আউট একটু হলেও চাপে ফেলে দিয়েছে দলকে। তবে আমার বিশ্বাস, এ চাপ কাটিয়ে উঠতে পারবো আমরা। একটি বড় জুুটি গড়ে উঠলেই আর কোন চিন্তা থাকবে না। মুশফিক ব্যাট করতে পারলে আশা করি আর কোন চিন্তা থাকবে না।`

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ