1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

যশোরে বাসের ধাক্কায় টেম্পু উল্টে নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭
  • ১১৩ Time View

যশোরে বাসের ধাক্কায় টেম্পু উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন। রোববার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের ভদু ঢালীর ছেলে লাভলু (৪০) ও একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ (৩০)।

আহতরা হলেন- একই এলাকার আসাদ (৩৫), শওকত (২৫), সাইদুর (২৬), সোহেল (২৬), জাকির (২৫), আশরাফুল (৩০), উজ্জ্বল (৩০) ও অজ্ঞাত যুবক (৪৫)। হতাহতরা সবাই স্থানীয় একটি পোল্ট্রি ফিড কারখানার শ্রমিক।

হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে দশ জন শ্রমিক চৌগাছা এলাকা থেকে টেম্পুতে চড়ে কর্মস্থল যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় পৌঁছায়। শ্রমিকরা সিএনজি থেকে নামার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে বাসের সামনে পড়লে চাপায় ১০শ্রমিকই আহত হন।

তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর লাভলু মারা যান। আহতদের মধ্যে ফরিদ ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে ফরিদের মৃত্যু হয়। বাকীরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, সানতলা এলাকায় বাসের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ