1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় কোচ-ট্রাকের সংঘর্ষে শিশু নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭
  • ৯০ Time View

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রভাতী নামে একটি নৈশ কোচের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দিপ্তি (২) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় নৈশ কোচের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিপ্তি গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার দোলন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী প্রভাতী নামের নৈশ কোচটি পলাশবাড়ীর জুনদহ এলাকায় পৌঁছলে বগুড়াগামী একটি ট্রাক কোচটিকে ধাক্কা দেয়।

এসময় কোচে থাকা এক শিশু নিহত ও পাঁচজন আহত হন। এক পর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া খাদে পড়া ট্রাকটি উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ