1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

উইকেটের সেই সবুজ ঘাস নেই!

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭
  • ১৪৬ Time View

কোন উইকেটে খেলা হবে? ২৪ ঘন্টা আগে তা বুঝে উঠতে পারেননি মুশফিকুর রহিম। তাই বাংলাদেশ টেস্ট অধিনায়ক রসিকতার সুরে বলেছিলেন, চারিদিকে এত সবুজ যে, কোনটা আসল উইকেট তা বোঝাই কঠিন।

তবে শেষ খবর, কাল উইকেটের যে চেহারা ছিল, এখন তা নেই। ঘন সবুজ গালিচার মত উইকেটের ওপরের ঘাসের একটা অংশ কেটে ফেলা হয়েছে। ঘাস ছাটার পর আজ দুপুর গড়িয়ে বিকেল নামতে পিচের যে চেহারা হয়েছে, তা দেখে অনায়াসে বোঝা যায় প্রথম টেস্টের উইকেট কোনটি ? কেউ বেসিন রিজার্ভে ঢুকে মাঠের যে কোন প্রান্তে দাঁড়িয়েও বলে দিতে পারবেন  কোন উইকেটে খেলা হবে।

আশার খবর, ঘাস ছেটে ফেলার এই পালা নাকি  অব্যাহত থাকবে। বৃহস্পতিবার টেস্ট শুরুর আগেও নাকি এক প্রস্থ কাটিং মেশিনে ব্যবহার হবে। যদি তাই হয়, তাহলে সবুজের সমারোহ কমে যাবে আরও খানিকটাই। আগের দিন যেমন ঘন সবুজ ঘাসে ঢাকা উইকেট ছিল, তা আজই নেই। শেষ পর্যন্ত হয়তো আরও থাকবে না। আর যাই হোক উইকেটের চেহারা দেখে বুক কাপবে না ? তারপরও সবুজ কচি ঘাস থাকবেই। সেটাও বাংলাদেশের কিংবা উপমহাদেশের যে কোন উইকেটের চেয়ে অনেক বেশি ঘাসযুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ