1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

বর্ণবাদ নিরসনে দায়িত্বশীল হওয়ার আহ্বান ওবামার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭
  • ১৪৩ Time View

বর্ণবাদ সমস্যা নিরসনে মার্কিন প্রশাসনকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ বুধবার শিকাগোতে ওবামা তার বিদায়ী ভাষণে এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্ণবাদ এখনো যুক্তরাষ্ট্রের জন্য বড় সমস্যা। তাই এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে আমাদের খুব বেশি দায়িত্বশীল হতে হবে।

বারাক ওবামা বলেন, পরিবার পরিজনের ভরণপোষণের জন্য একজন মার্কিন নাগরিক যেমন কঠোর পরিশ্রম করেন তেমনি দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রতিটি নাগরিককে কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালাতে হবে।

বাংলাদেশ সময় বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শিকাগোতে তার বিদায়ী ভাষণ দেন।

টানা দুই মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার পর আগামী ২০ জানুয়ারি ওবামা বিদায় নেবেন। নতুন প্রেসিডেন্ট হিসেবে ওই দিন শপথ নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ওবামার বিদায়ী ভাষণ শুনতে শিকাগোতে অসংখ্য মানুষ জড়ো হন। শীতের তীব্রতা উপেক্ষা করে প্রিয় প্রেসিডেন্টের বক্তব্য শুনেন আমেরিকানরা।

ওবামার ভাষণ শোনার জন্য প্রথম দিকে টিকিট ফ্রি করা হয়েছিল। যে আগে আসবেন তাকেই টিকিট দেওয়া হয়েছে। জনপ্রতি একটি টিকিটই নির্ধারিত ছিল। কিন্তু মানুষের ভিড় বাড়ার ফলে একটি টিকিট ১০ হাজার ডলারেও বিক্রি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ