1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

ডিজিটাল বাংলাদেশ গড়তে এএডিবি’র আত্মপ্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১২
  • ১৭০ Time View

ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করা, সহায়তা ও পরামর্শ দিতে আত্মপ্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর এডভান্সমেন্ট অব ডিজিটাল বাংলাদেশ(এএডিবি)। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে যারা অবদান রেখেছেন, তাদের সমন্বয়ে সংগঠনটি গঠিত হলেও ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করতে ইচ্ছুক যে কেউই এর সঙ্গে যুক্ত হতে পারবেন।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এর উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এএডিবি’র সদস্য সচিব ড. সৈয়দ এহসানুর রহমান। উপস্থিত ছিলেন আহ্বায়ক প্রফেসর লুৎফর রহমান, প্রফেসর ড. জাহিদ হাসান মাহমুদসহ অন্য সদস্যরা।

লিখিত বক্তব্যে জনানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান প্রেক্ষাপটে করণীয় তুলে ধরা এবং অগ্রগতি ত্বরান্বিত করা এএডিবি’র মূল উদ্দেশ্য। এছাড়া বর্তমান সরকার গৃহীত পদক্ষেপগুলোর মূল্যায়ন ডিজিটালাইজেশনের সম্ভাব্য বাধাগুলো চিহ্নিত ও সমাধানের সূত্র খুঁজে বের করবে সংগঠনটি। এগুলোর ব্যাপারে সরকারকে অবহিত করে পরামর্শ দেবে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগেও তাদের সহায়তা থাকবে।

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এএডিবি ডিজিটালাইজেশনের কাজ বাস্তবায়িত করবে, যা তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে,  ২০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে এএডিবি কাজ শুরু করেছে। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে বিভিন্ন বিভাগীয় ও বিশ্ববিদ্যালয় কমিটি গড়ে পর্যায়ক্রমে সারা দেশে কাজ করবে।

সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের সহায়তা কামনা করে জানান, ডিজিটাল বাংলাদেশ গড়বার প্রত্যয়ে যে কেউ এএডিবি’র সদস্য হতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ