1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

এমপি লিটন হত্যা : সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭
  • ১৩০ Time View

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আহসান হাবীব মাসুদকে (৪২) গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামান।

তিনি জানান, এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়।

এর আগে শুক্রবার সুন্দরগঞ্জ পৌর শহরের ৯নং ওয়ার্ড এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। আহসান হাবীব মাসুদ ওই ওয়ার্ডের আফতাব উদ্দিনের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ