1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চলছে পোস্ট গ্র্যাজুয়েট নাটকের শুটিং

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ১৩৬ Time View

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘গ্র্যাজুয়েট’র সাফল্যের পর এবার নির্মিত হচ্ছে ‘পোস্ট গ্র্যাজুয়েট’।

বর্তমানে নাটকটির পুরোদমে শুটিং চলছে। রোববার দিনভর পোস্ট গ্র্যাজুয়েটের শুটিং চলে রাজধানীর আজিমপুরের সরকারি কলোনিতে। শুটিংয়ে অংশ নেন সাজু খাদেম, আরফান আহমেদ, প্রাণ রায়, আশা প্রমুখ।

এই নাটকের আগের সিরিজে সিদ্দিকুর রহমানের চাচা জাহিদ হাসান থাকলেও এবার সিদ্দিকের মামা হয়েছেন চঞ্চল চৌধুরী। মামা-ভাগ্নের মজার সব কাণ্ড দিয়ে মাতিয়ে রাখবেন দর্শকদের। আর অভিনেত্রী তিশার স্থলাভিষিক্ত হয়ে আসছেন ফারহানা মিলি।

এছাড়া নাটকটিতে আরো অভিনয় করছেন হাসান মাসুদ, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, সোহেল খান, তাসনুভা তিশা, শাহনাজ খুশি, শামীমা নাজনীন, কামাল হোসেন বাবর, জয়রাজ, নবী, রাজু প্রমুখ।

২০১০ সালে ‘গ্র্যাজুয়েট’ নাটকটি প্রচার হয়েছিল এনটিভিতে। বছরজুড়ে সেসময় নাটকটি ছিল তুমুল আলোচিত। এবার ‘পোস্ট গ্র্যাজুয়েট’ও তার ব্যতিক্রম হবে না বলে আশ্বাস দিয়েছেন নির্মাতা রাজ।

তিনি বলেন, ‘এবার আরো নতুন পরিকল্পনা নিয়ে নির্মাণে নেমেছি। ভরপুর কমেডি আর গল্পে টানটান উত্তেজনা থাকবে, সেইসঙ্গে বাড়তি কিছু চমক। আশা করছি এটি চলতি বছরের হিট সিরিয়াল হবে।’

জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে স্যাভলন নিবেদিত ‘পোস্ট গ্র্যাজুয়েট’ ধারাবাহিক নাটকটি এনটিভিতে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ