1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ইউনিস খানের ২৩ রানের আক্ষেপ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ৯৪ Time View

অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ইউনিস খান। এর মধ্য দিয়ে পাকিস্তানি এই ব্যাটসম্যান নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। সবচেয়ে বেশি সংখ্যক ১১টি দেশে সেঞ্চুরির স্বাদ নেন ডানহাতি এ ব্যাটসম্যান।

সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন ইউনিস। কিন্তু তার তার সঙ্গী হতে পারেনি কোনো ব্যাটসম্যান।পাকিস্তানের প্রথম ইনিংসে ১৭৫ রানে অপরাজিত থাকেন তিনি।

তার এই অসাধারণ ইনিংসের মধ্যে দিয়ে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলকের কাছাকাছি চলে গিয়েছিলেন। মাইলফলক অতিক্রম করতে দ্বিতীয় ইনিংসে তার দরকার ছিল মাত্র ৩৬ রান।ভাবা হচ্ছিলো এই টেস্টেই দেখা মিলবে তার ১০ হাজার রানের মাইলফলক।

কিন্তু মাত্র  ৩৬ রান করতে পারলেন না তিনি। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আর ১৩ রান যোগ করেই থামেন ডানহাতি এ ব্যাটসম্যান।   স্পিনার নাথান লায়নের বলে মিড অনে ক্যাচ দেন ৯৯৭৭  রানের মালিক ইউনিস। টেস্ট ক্রিকেটে ১১৫ ম্যাচে ইউনিসের রান ৯৯৭৭। তাইতো আউট হবার পর ২৩ রানের আক্ষেপে নিশ্চিত পুড়ছেন তিনি। আজ ২৩  রান করতে পারলে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতেন ডানহাতি এ ব্যাটসম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ