1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

সাভারে গ্যাস বিস্ফোরণে দম্পতি নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ৬৫ Time View

সাভার পৌর এলাকার ভাগলপুর-তারাপুর মহল্লায় চুলার গ্যাসের পাইপ বিস্ফোরণে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত ৫ জন।

শনিবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতরা হলেন, রওশন আলী এবং তার স্ত্রী খায়রুন্নেছা। হাসপাতালে দগ্ধ অবস্থায় ভর্তি আছেন ফাতেমা বেগম, মেহেরুন নেছা, হাজী মো. সেলিম, হযরত আলী ও হাজী তাজুল ইসলাম। তারা পরস্পরের আত্নীয় বলে জানা যায়।

রওশন আলী ও তার স্ত্রী খায়রুন্নেছা সম্প্রতি তাদের আত্মীয় তাজুল ইসলামের বাড়ি সাভার পৌর এলাকার ভাগলপুর-তারাপুর মহল্লায় বেড়াতে আসে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফর স্থানীয়দের বরাত দিয়ে জানায়, ভোররাত সাড়ে ৪টার দিকে হঠাৎ ভাগলপুর-তারাপুর মহল্লার জনৈক তাজুল মিয়ার বাড়ির একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।

এসময় ওই ঘরে থাকা রওশন আলী এবং তার স্ত্রী খায়রুন্নেছা আগুনে পুড়ে হয়ে মারা যান। আগুনে দগ্ধ হয়ে আহত হন অন্তত ৫ জন। রান্নাঘরের গ্যাস লাইন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠায়।

আহতদেরকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ