1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

ইতালিতে শীতে ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ৮১ Time View

ইতালির দক্ষিণ অঞ্চলে প্রচণ্ড শীতে দুইজনের মৃত্যু হয়েছে। অঝোর ধারায় তুষার পড়ার কারণে মারকে আভেল্লিনো প্রদেশে অতিরিক্ত বরফ এবং প্রচণ্ড ঠান্ডায় ৪৩ বছর বয়সী একজনের মৃত্যু হয়।

অপরদিকে বারী শহরে আলতামাউরা অঞ্চলে বরফের উপড় পিছলে পড়ে ৪৯ বছর বয়সী এক নারী মারা যান। তুষারপাতের ফলে অনেক এলাকায় সব প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। চলছে অনবরত তুষারপাত। এর ফলে এক এলাকার সঙ্গে অন্য এলাকার যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে। তুষারপাতের পাশাপাশি প্রবল বাতাস প্রবাহিত হচ্ছে। অস্বস্তিকর অবস্থা চলছে ভূমিকম্প প্রবণ এলাকা মারকে, আবুরুজ্জো, মোলিসে, পুলিয়া এবং বাসিলিকাতায়।

এসব অঞ্চলে কমপক্ষে ৬০ সেমি বরফ জমে পরিবেশে অনেক সমস্যা দেখা দিয়েছে। অতিরিক্ত তুষারপাতের ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। ডিসেম্বরে তাপমাত্রা ২ দশমিক ৯ ডিগ্রি, উত্তর ইতালি ১ দশমিক ৮ এবং সেন্টারে ১ দশমিক ৪ ছিল। গত কয়েক দিনে আবহাওয়া আকস্মিক পরিবর্তন হওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

এদিকে দেশটির রাজধানী রোমে হঠাৎ মাইনাস দুই ডিগ্রি তাপমাত্রায় প্রবাসী বাংলাদেশিরা একটু অস্বস্তিকর অবস্থায় পড়ে যান। কারণ এরকম তাপমাত্রা রোমে সচরাচর দেখা যায়নি। তবে অনেকের ধারণা যেহেতু রোমে মাইনাস তাপমাত্রা শুরু হয়েছে। সেক্ষেত্রে আগামী সপ্তাহে আরও বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ