1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

পার্ক গুয়েনের অভিশংসন বিষয়ে শুনানি শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭
  • ৯৯ Time View

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইয়ের অভিশংসন বিষয়ে শুনানি শুরু হয়েছে। তবে অভিশংসনে সাংবিধানিক আদালতের ওই বিচার প্রক্রিয়ায় অনুপস্থিত ছিলেন পার্ক। খবর বিবিসির।

দুর্নীতির অভিযোগে গত মাসে পার্কের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন রাজনীতিবিদরা। সেসময় পার্কের অভিশংসনের পক্ষে ২৩৪ জন এবং বিপক্ষে ৫৬টি ভোট পড়েছিল।

অভিশংসনের মুখে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন পার্ক। ওই সিদ্ধান্তের বিষয়ে আদালতের শুনানি চলছে। শুনানি শেষে আদালত পার্কের অভিশংসনের বিষয়ে সিদ্ধান্ত সংশোধন বা বহাল রাখবেন। তবে গত মঙ্গলবার পার্ক আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় আদালত প্রথম শুনানি পিছিয়ে দেয়।

পার্কের নামে দুর্নীতির অভিযোগ ওঠার পর হাজার হাজার সাধারণ নাগরিক রাস্তায় নেমে তাকে ক্ষমতা থেকে অপসারণের দাবি জানায়।

পার্কের ক্ষমতাকে ব্যবহার করে তার বিশ্বস্ত সহযোগী চই সুন সিল বিভিন্ন বিষয়ে প্রভাব খাটিয়েছেন এবং অর্থ উপার্জন করেছেন। এমন অভিযোগ ওঠার পরই অভিশংসনের মুখোমুখি হতে হয় পার্ককে।

দুর্নীতিতে পার্কের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলেও আদালতে উল্লেখ করা হয়। তবে পার্ক বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

পার্কের আইনজীবী জানিয়েছেন, বিশেষ পরিবেশ না থাকলে তার মক্কেল আদালতে উপস্থিত হবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ