1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সবাইকে ব্যাংকিংয়ের আওতায় আনতে কাজ করছে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ২০৫ Time View

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান বলেছেন, এসডিজি (সাসটেইনঅ্যাবল ডিভেলপমেন্ট গোল) অর্জনে ১৭ টি লক্ষ্যের মধ্যে অন্যতম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি। এ জন্য প্রতিটি প্রাপ্তবয়স্ক জনগণকে ব্যাংকিংয়ের আওতায় আনা অপরিহার্য। বর্তমানে সে লক্ষ্যেই এগুচ্ছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক আয়োজিত উদ্ভাবন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার রাজধানীর ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনুসুর রহমান বলেন, ২০২১ সালে সরকারের যে লক্ষ্যমাত্রা সেদিকে আমরা ভালোমতই এগুচ্ছি। এরপর লক্ষ্য হচ্ছে এসডিজি অর্জন। বাংলাদেশে ব্যাংকিং সেক্টর অনেক সম্প্রসারিত হয়েছে। তবে ১১ কোটি প্রাপ্ত বয়স্কের দেশে বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রায় সাড়ে ৩ কোটি। অর্থাৎ আরো সাড়ে ৭ কোটি জনগণকে ব্যাংকিংয়ের আওতায় আনতে হবে। এ জন্য আমরা এজেন্ট ও মোবাইল ব্যাংকিংকে প্রয়োজনে আরো গতিশীল করবো।

তিনি প্রতিটি ব্যাংকের উদ্দেশে বলেন, জনগণের প্রয়োজনের কথা মাথায় রেখে আরো বেশি বেশি স্কিম উদ্ভাবন করুন। ডিজিটাইজের মাধ্যমে সেগুলো বেশি বেশি গ্রাহকের মধ্যে ছড়িয়ে দিন।

তিনি আরও বলেন, সম্প্রতি আমার সাইবার হ্যাকের শিকার হয়েছি। তবে থেমে থাকলে হবে না। প্রযুক্তির ব্যবহার আরো বাড়িয়ে ব্যাংকিং খাতকে সহজলভ্য করতে হবে। আর এর নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করতে হবে। সবসময় সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ