1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

সৌদিতে বিন লাদেন গ্রুপের দাঙ্গাকারী শ্রমিকদের বেত্রাঘাত-কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭
  • ৮৫ Time View

সৌদি আরবে বিন লাদেন গ্রুপের দাঙ্গাকারী শ্রমিকদের বেত্রাঘাত এবং কারাদণ্ডের নির্দেশ দিয়েছে স্থানীয় একটি ফৌজদারি আদালত।

সংবাদমাধ্যম আল ওয়াতানের খবরে জানানো হয়েছে, বিন লাদেন গ্রুপের ৪৯ শ্রমিক দাঙ্গার সঙ্গে জড়িত থাকা এবং জনগণের সম্পদ নষ্ট করায় দোষী সাব্যস্ত হয়েছেন।

চার ঘণ্টা শুনানি শেষে শ্রমিকদের সাজা ঘোষণা করেছেন আদালত। দোষী সাব্যস্ত হওয়া শ্রমিকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর উম্মে আল কাতাদ এলাকায় শ্রমিকদের যাতায়াতে ব্যবহার করা বাসে আগুন দেওয়া এবং দাঙ্গার ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িতদের ৪৫ দিন থেকে চার মাস মেয়াদে কারাদণ্ড এবং ৩শ’ বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিল সৌদির বিন লাদেন গ্রুপ। সেসময় বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের বিরুদ্ধে দাঙ্গা এবং জনগণের সম্পদ নষ্ট করার অভিযোগ আনা হয়। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দোষীদের সাজা ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ