1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী

স্বাভাবিক হচ্ছে বঙ্গবন্ধু মহাসড়কের যান চলাচল

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০১৭
  • ৭৫ Time View

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কের পূর্ব পাড়ে টোল প্লাজা সংলগ্ন স্থানে পরপর কয়েকটি ট্রাক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ৭ জন। এর ফলে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উত্তরবঙ্গের সকল যানচলাচল বন্ধ থাকায় এ রুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান জানান, সোমবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে একইদিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাকচালক নিহত হন।

একই সময় দুর্ঘটনা কবলিত গাড়িতে আরো ৬টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে ধাক্কা দিলে আরো ৬ জন গুরুতর আহত হন। এর ফলে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উত্তরবঙ্গের সকল যানচলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

পরে পুলিশ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত ট্রাক রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়েছে।

রাতের ঘন কুয়াশা, যানবাহনে চাপ বৃদ্ধি আর ভোরের দিকে পরপর ৬টি ট্রাক দুর্ঘটনা কবলিত হওয়ায় ভোর থেকে ১০টা পর্যন্ত এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এখন যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ