1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ফলাফল দেখে আমাদের বিচার করা ঠিক হবে না : সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০১৭
  • ১০৯ Time View

নিউজিল্যান্ড সফরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। তবে এ ফলাফল দিয়ে নিজেদের বিচার করতে নারাজ টাইগার তারকা সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের মতে আগের দুইবারের চেয়ে এই সফরে আমরা অনেক উন্নতি করেছি।

ঘরের মাঠে ৭টি দ্বিপাক্ষিক সিরিজ খেলে যার ৬টিতেই জয়ী লাল-সবুজের জার্সিধারীরা। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও (২-১) হোয়াইটওয়াশ চোখ রাঙ্গাতে পারেনি। এবার সুযোগ ছিল দেশের বাইরে নিজেদের প্রমাণের। তবে শুরুতেই নিউজিল্যান্ড সফরে এসে নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারেনি মাশরাফি নেতৃত্বাধীন বাংলাদেশ।

এ প্রসঙ্গে সাকিব বলেন, `নিউজিল্যান্ডের বিপক্ষে আগের দুই সফরেও আমি দলে ছিলাম। ঐ সময়ে আমাদের পারফরমেন্স ও বর্তমান সময়ে আমাদের পারফরমেন্স তুলনা করলেই দেখতে পারবেন আমরা কতটা উন্নতি করছি। তাই ওয়ানডে সিরিজের ফল দিয়ে আমাদের পারফরমেন্স বিচার করা ঠিক হবে না।`

এদিকে দীর্ঘদিন পর কিউই সফরে এসে আবহাওয়ার সঙ্গে নিজেদের ঠিক মানিয়ে নেওয়া কঠিন উল্লেখ করে সাকিব বলেন, `পাঁচ বছর পর আমরা এখানে খেলতে এসেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন। কিন্তু, এটা ঠিক আমরা প্রতি ম্যাচেই উন্নতি করেছি। নেলসনের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভালো সুযোগ তৈরি করেছিলাম। দুই ম্যাচেই আমাদের প্রাধান্য ছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচের মত শেষ ম্যাচেও হটাৎ আমাদের ব্যাটিং ভেঙ্গে পড়ে। আর এতেই নিজেদের সুযোগগুলো কাজে লাগানো যায়নি।`

ওয়ানডে সিরিজে ব্যর্থ বাংলাদেশ এবার টি-টোয়েন্টি সিরিজে ধুরে দাঁড়াতে মরিয়া। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি। বাংলাদেশ সময় দুপুর বারোটায়।  নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলে ৪ জানুয়ারি বাংলাদেশ দল যাবে মাউন্ট মঙ্গানুইয়ে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে সেখানেই। ৬ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ। সকাল আটটায়। দুইদিন পর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল আটটায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ