1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ২৬৬ Time View

দেশের জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের যৌথ উদ্যোগে ‘সুন্দরবন বায়োডাইভারসিটি : জুওলজিক্যাল পার্সপেক্টিভস’ শীর্ষক ২০তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশ-বিদেশের শতাধিক প্রাণিবিজ্ঞানী সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন।

মন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনসচেতনতাই পারে জীববৈচিত্র্য রক্ষ করতে। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ব্যাপারে সবাইকে সংবেদনশীল হতে হবে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার প্রাথমিক স্তর থেকেই প্রাণিবিজ্ঞান বিষয়ক পঠন-পাঠন অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে র্যাংগস গ্রুপের সহ-সভাপতি আমান উল্লাহ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী অধ্যাপক সেলিমা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ড. আলী রেজা খান ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার দে বক্তব্য রাখেন।

এম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ