1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সারাদেশে ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ ‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ সিনেমা ফ্লপ করলেও অভিষেককে কেন বকেন না অমিতাভ? ১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ১১৯ Time View

3মাদকের নেশায় আসক্ত না হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে। দেশকে এগিয়ে নিতে তাদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

সোমবার রাজধানীর বাংলামটরস্থ বিআইডব্লিউটিসি ফেয়ারলি হাউজে বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের বৃত্তি ও অভিনন্দনপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে’ উল্লেখ করে শাজাহান খান বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি চিহ্নিত মহল নানা ধরনের অপচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি অপচেষ্টাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, পরিচালক (প্রশাসন) মো. শহিদুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আশিকুজ্জামান এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মহসিন ভূঁইয়া।

অনুষ্ঠানে ২০১৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার কৃতি ৭৩ জন সন্তানের মাঝে বৃত্তি ও অভিনন্দনপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ