1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সাবেক কমিশনার নাজির হোসেন মারা গেছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ১০১ Time View

31অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. নাজির হোসেন মারা গেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নাজির হোসেন বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের মামা। এছাড়া ঢাকার পঞ্চায়েতের শেষ সরদার মরহুম মাজেদ সরদারের বড় ছেলে।তার মৃত্যুতে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মো. নাজির হোসেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছিলেন। আজ বাদ আছর মরহুমের জানাযা আগাসাদেক রোডস্থ বাংলাদেশ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।পরে লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বিধি অনুযায়ী তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সোমবার নগর ভবনের প্রধান কার্যালয়সহ ৫টি আঞ্চলিক কার্যালয় অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ