1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ১৬৩ Time View

14চলতি ওয়ানডে সিরিজ শেষ হতেই শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ওয়ানডে চলাকালীনই স্বল্পদৈর্ঘ্যর এই সিরিজ উপলক্ষে স্কোয়াড ঘোষণা করল স্বাগতিক নিউজিল্যান্ড।

১৪ সদস্যের স্কোয়াডে নতুন মুখ বলতে ২৫ বছর বয়সী ব্যাটসম্যান টম ব্রস।কিউই টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আছেন যথারীতি কেন উইলিয়ামসন। আগের ঘোষণা অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না টিম সাউদি। আর প্রথম ম্যাচটিতে বিশ্রামে থাকবেন বিধ্বংসী বোলার ট্রেন্ট বোল্ট। ইনজুরির কারণে এই সিরিজেও নেই ম্যাকক্লেনেঘান, ডগ ব্রাসওয়েল, অ্যাডাম মিলনে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলার পুরস্কার পান টম ব্রস।

আগামী বছরের জানুয়ারির ৩ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৬ এবং ৮ তারিখে অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের ১৪ সদস্যের স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রস, লুকি ফার্গুসন, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইশ শোধি ও বেন হুইলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ