1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ বিদেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online

জাতিসংঘের প্রস্তাবে পরিবর্তনের অঙ্গীকার ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ১৩৫ Time View

9অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রায় দেয়ার পর নেতিবাচক প্রতিক্রিয়া দেখালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে হোয়াইট হাউজে শপথ নেয়ার পর জাতিসংঘে পাস হওয়া প্রস্তাবে পরিবর্তন আসতে পারে বলে এক টুইট বার্তায় নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের একটি প্রস্তাব পাস হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ভেনেজুয়েলা, সেনেগাল ও মিসর কর্তৃক প্রস্তাবটি শুক্রবার উপস্থাপন করা হয়েছিল।

তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে সমর্থন প্রত্যাহার করে নেয় মিসর।

আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে, নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবে ভেটো দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প ও ইসরায়েল। কিন্তু ভেটো দেয়া থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র। অন্য ১৪ সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়ায় তা পাস হয়।

৮ বছর পর প্রথমবারের মতো এ প্রস্তাব পাস হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাত বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আন্তর্জাতিক আইনের বিজয়ী হওয়ার দিন আজ, সভ্যতার ভাষা ও আলোচনার জন্য একটি জয় এবং ইসরায়েলি চরমপন্থী বাহিনীর সুস্পষ্ট প্রত্যাখ্যান।

এদিকে, জাতিসংঘে পাস হওয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। একই সঙ্গে দেশে ডেকে পাঠানো হয়েছে নিউ জিল্যান্ড ও সেনেগালে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘জাতিসংঘে ইসরায়েলবিরোধী লজ্জাজনক এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইসরায়েল। এর কোনো শর্ত মানতে বাধ্য নয় তার দেশ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ