1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ১১২ Time View

7মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার বেলা ২টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের তেজখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার দিকে তেজখালি গ্রামে মাওয়াগামী আরাম পরিবহন ও ঢাকাগামী গোধুলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় আরাম পরিবহনের বাসটি রাস্তা থেকে ছিটকে পাশে পড়ে যায়। এতে তিন পুরুষ যাত্রী নিহত হন। এছাড়া দুই বাসের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি হয়। এদের মধ্যে প্রায় ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান জানান, এ দুর্ঘটনায় অন্তত ৪০ মিনিট রাস্তা বন্ধ ছিল। এখন রাস্তা যান চলাচলের জন্য স্বাভাবিক করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ