1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

হেগলি ওভালে এখনো হারেনি নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ১০২ Time View

5বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে সিরিজ হারলেও এর আগে ঘরের মাঠে পায় টানা ষষ্ট সিরিজ জয়ের স্বাদ। এবার টাইগারদের লক্ষ্য দেশের বাইরে নিজেদের তুলে ধরার। আর প্রথমেই নিউজিল্যান্ডকে পাচ্ছেন মাশরাফি-সাকিবরা।

সিরিজের প্রথম ওয়ানডেতে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আগামী ২৬ ডিসেম্বর (সোমবার) মাঠে নামবে বাংলাদেশ। তবে ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা হেগলি ওভালে এখন পর্যন্ত হারের স্বাদ পায়নি নিউজিল্যান্ড। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে প্রতিটি ম্যাচেই বিজয়ী দল নিউজিল্যান্ড। আর সব কটিই শ্রীলঙ্কার বিপক্ষে।

নিউজিল্যান্ডের হয়ে চার ওয়ানডেতে ৩৩ উইকেট পেয়েছেন কিউই পেসাররা। আর স্পিনারদের কপালে জুটেছে মাত্র ৪ উইকেট। কিউইদের হয়ে এ মাঠের সবচেয়ে সফল বোলার মিচেল ম্যাকলেনাহান। ৩ ম্যাচে ৯ উইকেট তার। বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় ম্যাকলেনাহান বাংলাদেশের বিপক্ষে একাদশে নেই। তবে দুই ম্যাচে ৮ উইকেট পাওয়া ফাস্ট বোলার ম্যাট হেনরি ঠিকই আছেন। এছাড়া ট্রেন্ট বোল্ট, টিম সাউদি আর ফার্গুসনরা তো আছেনই।

এ পরিসংখ্যান থেকে বুঝাই যায় সোমবার হেগলি ওভালে বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় এক পরীক্ষাই নেবেন কিউই পেসাররা। তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকরা তৈরি তো?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ