1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

মিয়ানমারের ৯১ জেলেকে বিজিপির কাছে হস্তান্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ১৫৫ Time View

28অবৈধভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মাছ ধরার সময় আটক মিয়ানমারের ৯১ জেলেকে সে দেশের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত এক বছর ধরে তারা বিদেশি আইনে গ্রেফতার ও সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীণ ছিলেন।

বুধবার দুপুর ১২টার দিকে উখিয়ার ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢেঁকিবনিয়া বিজিপি ক্যাম্পে বিজিবি-বিজিপি ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিয়ানমারে চলমান সহিংসতা ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান, ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হওয়া ৯১ জন মিয়ানমারের নাগরিককে বিজিপির কাছে হস্তান্তর করা হয়েছে। তারা এতদিন কক্সবাজার জেলা কারাগারে আটক ছিল। সম্প্রতি মিয়ানমার সরকার এ জেলেদের সাধারণ ক্ষমা করে সাজা মওকুফের আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা বিবেচনায় নেয়। সে হিসেবে তাদের ক্ষমা করে আইনি প্রক্রিয়া শেষে  স্বদেশে ফেরত পাঠানো হলো।

প্রসঙ্গত, গত বছরের ৮ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করার সময় বাংলাদেশ নৌবাহিনীর হাতে আটক হয় মিয়ানমারের ৯২ জেলে। এর মধ্যে কারাগারে থাকা অবস্থায় একজন মিয়ানমার নাগরিকের মৃত্যু হয়। বাকি ৯১ জনকে আজ বিজিপির কাছে হস্তান্তর করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ